ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনো অটুট: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা এখনো অটুট—এমন মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের সুযোগ পেয়েছে।
রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে এক অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রিজভী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গে একাধিক চুক্তি হয়েছে, যেগুলো দেশের স্বার্থবিরোধী ছিল। বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎচুক্তিকে তিনি জনগণের ওপর অতিরিক্ত বোঝা এবং রাষ্ট্রবিরোধী বলে উল্লেখ করেন। তার প্রশ্ন, ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ কেন বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিনতে হবে?
তিনি আরও বলেন, অতীত সরকারের সিদ্ধান্তগুলোতে জাতীয় স্বার্থের পরিবর্তে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগকে তিনি অত্যন্ত সংবেদনশীল ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেন।
রিজভী মনে করেন, উন্নয়ন ও বিনিয়োগ জরুরি হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষতির বিনিময়ে তা হতে পারে না। তার বক্তব্য অনুযায়ী, অতীত সরকারের নীতিনির্ধারণী ভুলে জনগণ চরম ভোগান্তিতে পড়েছিল।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সার্বভৌমত্ব রক্ষাকে সামনে রেখে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
মানবিক সহায়তায় বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে দারিদ্র্য, বৈষম্য ও অবহেলায় ভুগছেন বহু মানুষ। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন, যাতে সহায়তা পাওয়া বৃদ্ধ দম্পতিটি নিয়মিত সহযোগিতা ও প্রয়োজনীয় চিকিৎসা–খাদ্য সহায়তা পায়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ