ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
সংলাপ কক্ষে উত্তেজনা, আমন্ত্রণপত্র নিয়ে দ্বন্দ্বে ইসলামী ঐক্যজোট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে গণফোরামসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ শুরুর আগেই ইসলামী ঐক্যজোটের দুই ভিন্ন পক্ষ উপস্থিত হওয়ায় সম্মেলন কক্ষে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমন্ত্রণপত্র নিয়ে বিভ্রান্তির জেরে কিছুক্ষণ হট্টগোল চলার পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ যাদের কাছে আমন্ত্রণপত্র নেই, তাদের কক্ষ ত্যাগের অনুরোধ জানান।
সংলাপস্থলে দেখা যায়, ইসলামী ঐক্যজোটের এক পক্ষের দাবি করা যুগ্ম মহাসচিব মইনুদ্দিন রুহিসহ তিন সদস্য আগে থেকেই চেয়ারে বসে ছিলেন। এর কিছুক্ষণ পর দলটির আরেক পক্ষের মাওলানা জোবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দল কক্ষে প্রবেশ করেন। জোবায়েরপক্ষের কাছে ইসির পাঠানো আমন্ত্রণপত্র ছিল, আর এ নিয়েই শুরু হয় উত্তেজনা। চিঠি থাকা না–থাকা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসি সচিব আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান— যাদের কাছে বৈধ আমন্ত্রণপত্র নেই তারা যেন সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
কক্ষ থেকে বের হওয়ার সময় মইনুদ্দিন রুহি অভিযোগ করেন, তাদের পক্ষের আমন্ত্রণপত্র ‘ব্ল্যাকমেইল করে উঠিয়ে নেওয়া হয়েছে’। তিনি দাবি করেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান তাদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন, কিন্তু ইসি তা প্রত্যাহার করে অন্য পক্ষকে বৈধ হিসেবে গ্রহণ করেছে। রুহি প্রশ্ন তোলেন, “চিঠি যেকোনো বাইরের লোকের কাছেও থাকতে পারে। তাহলে কি চিঠি যার কাছে থাকবে, সেও ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে?”
ঘটনার পর ইসি সচিব আখতার আহমেদ বলেন, “অসামঞ্জস্যতার মধ্য দিয়ে সংলাপ শুরু হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। তিতা দিয়ে নাকি শুভ কাজ শুরু হয়—আমরা আশা করি পরবর্তী আলোচনা সুচারুভাবে এগোবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা