ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১০ জন আটক
নিজস্ব প্রতিবেদক :রাজধানীতে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম থামাতে টানা অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর অংশ হিসেবে দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিল আয়োজন, পরিচালনা এবং এসব কর্মসূচিতে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, সরকারবিরোধী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং হঠাৎ করে সংগঠিত হয়ে মিছিল বের করার চেষ্টা করে এমন ছোট ছোট গ্রুপগুলোকে চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয়, সংগঠনে তাদের পদ এবং তারা কোন কোন কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানানো হবে।
ডিবি কর্মকর্তারা বলেন, রাজধানীতে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের নামে হঠাৎ বিস্তৃত হয়ে ওঠা ঝটিকা মিছিল ও গোপন বৈঠক ঠেকাতে প্রতিদিনই নজরদারি বাড়ানো হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের অর্থায়ন, যোগাযোগ এবং সংগঠনের সক্রিয় নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত