ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এত মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি: বাবর
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, তাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি। দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারবেন, তা কখনো ভাবেননি। এজন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানানোর পাশাপাশি তার দল, নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান বাবর। সেখানে নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনি জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করে বলেন, তার নির্বাচনি এলাকার মানুষ তার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে এবং নামাজ পড়েছে। তিনি এই ঋণ কখনোই ভুলতে পারবেন না।
গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওই দিন তিনি বাশরী ঈদগাহ মাঠ, নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাখনা গোয়াইলবাড়ী মোড়, রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়, পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমশ্রী মোড়, বরাটি বাজার, ফতেপুর ধানকুনিয়া ব্রিজ, ফতেপুর দেওয়ানবাড়ী মোড়, হাটশিরা বাজার, দক্ষিণকান্দা বাজার ও হাসনপুর বাজারে নির্বাচনি সফর করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি