ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালমানের কারণে নবায়ন আটকে গেল বেক্সিমকো সিকিউরিটিজের
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের স্টক-ডিলার ও ব্রোকার নিবন্ধনের মেয়াদ চলতি বছরের ৮ জুন শেষ হলেও এখনো সনদ নবায়ন করা যায়নি। কারণ, কোম্পানির পরিচালনা পর্ষদে থাকা সালমান এফ রহমানকে শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সংক্রান্ত দুটি চিঠি সম্প্রতি ডিএসইতে পাঠিয়েছে কমিশন।
বিএসইসি সূত্র জানায়, শেয়ারবাজারে অনিয়ম, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ জুন এবং ৩ সেপ্টেম্বর পৃথক সিদ্ধান্তে তাকে শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ করা হয়। এর ফলে বেক্সিমকো সিকিউরিটিজের স্টক-ডিলার ও ব্রোকার সনদ নবায়ন আটকে গেছে এবং কোম্পানিটির শেয়ার লেনদেন বর্তমানে বন্ধ রয়েছে।
নিয়ম অনুযায়ী, সনদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে নবায়নের আবেদন করতে হয়। এতে দেরি হলে প্রতিদিন ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি ৯৪ দিন পর নবায়নের আবেদন করায় ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানার মুখে পড়েছে।
বেক্সিমকো সিকিউরিটিজের পরিচালনা পর্ষদে রয়েছে দুটি প্রতিষ্ঠান—বেক্সিমকো হোল্ডিংস ও এসএস এক্সপোর্টস। সালমান এফ রহমান বেক্সিমকো হোল্ডিংসের প্রতিনিধি হিসেবে পর্ষদে থাকায় এবং বর্তমানে কারাগারে থাকার কারণে কোম্পানিটি বোর্ড সভা করতে পারছে না। এই কারণ দেখিয়ে তাকে এখনো পরিচালক হিসেবে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিষয়টি আদালতে উপস্থাপন করলে অনেক আগেই সমাধান সম্ভব হতো।
শেয়ারবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, একজন ব্যক্তির কারণে কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করা উচিত নয়। এতে বহু কর্মী ক্ষতিগ্রস্ত হয়। অভিযুক্ত ব্যক্তিকে ব্যবস্থাপনা থেকে সরিয়ে রেখে প্রতিষ্ঠান সচল রাখা যেতে পারে। তবে সেই ব্যক্তির প্রভাব থেকে অনিয়ম হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারির প্রয়োজন রয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে