ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
‘কোনো অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না’
নিজস্ব প্রতিবেদক: মানুষের মন নির্বাচনমুখী হওয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি জানিয়ে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনায় নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা জানান।
এর আগে তিনি খুলনার পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময়সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আইজিপি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪—এই তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”
নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ একা নয়। সমাজের সাধারণ মানুষ আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সব নজরদারির মধ্যে রয়েছে।
পুলিশের অতীত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা পক্ষপাতিত্ব বা অনিয়মে জড়িত এবং সংশোধনযোগ্য নন, তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে। এসপি ও ডিআইজিরা সংশ্লিষ্টদের চিহ্নিত করে নির্বাচনের আগে তাদের তালিকা তৈরি করবেন।
সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ নিয়ে আইজিপি বলেন, সাংবাদিকদের কোনো বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব যেন স্বাধীনভাবে ভোটের খবর কাভার করতে পারেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্র-ইউরোপের বাজারে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী