ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না’
নিজস্ব প্রতিবেদক: তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে প্রতিফলিত না হয়, তবে সেই সংবিধানকেই তারা মান্য করতে বাধ্য মনে করেন না।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে দিতব্য বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে হজরত মুহাম্মদ (সা.)–কে শেষ নবী হিসেবে প্রেরণ করেন এবং তার মাধ্যমেই নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, তাঁর পর আর কোনো নবী–রাসূল ছিলেন না, নেই এবং কেয়ামত পর্যন্ত আসবেও না এটাই খতমে নবুওয়তের মৌলিক বিশ্বাস এই বিশ্বাস অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না।
তিনি বলেন, দেশের প্রচলিত রাজনীতির অনেক নেতৃত্ব ‘সেক্যুলার রাজনীতি’র নাম করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দিতে অনীহা প্রকাশ করে। প্রশ্ন রেখে তিনি বলেন, সেক্যুলার রাষ্ট্র মানে কি শুধু অমুসলিমদের স্বার্থ রক্ষা করা? দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দাবিকে কেন অবহেলা করা হবে?
তার দাবি, দেশের প্রকৃত মালিক হলো প্রকৃত মুসলমানরা। তাদের দেওয়া ট্যাক্স-ভ্যাটেই সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে, তাই তাদের ধর্মীয় অনুভূতি ও মৌলিক দাবির প্রতিফলন সংবিধানে থাকা জরুরি। তা না হলে সেই সংবিধানকে তারা গ্রহণযোগ্য মনে করেন না বলেও জানান আব্বাসী।
এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষ্য, খতমে নবুওয়তের আদর্শ রক্ষার সংগ্রামই সবচেয়ে বড় জিহাদ, আর এ আন্দোলনই মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী