ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১৪ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টির মধ্যে ৩৪টি ব্যাংক ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ১৪ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। একই সময়ে ইপিএস বেড়েছে ১৩টির, অপরিবর্তিত রয়েছে ১টির এবং ধারাবাহিক লোকসানে রয়েছে ৬টি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিএস কমে যাওয়া ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি)।
এবি ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৯৮ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১৯ পয়সা।
ব্যাংক এশিয়া
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮২ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৪ পয়সা ।
আইএফআইসি ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩৬ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৬ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা।
এনসিসি ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩২ পয়সা, আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা ।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪৮ পয়সা।
এনআরবি ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা, যা আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির লোকসান হয়েছে ২ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।
ওয়ান ব্যাংক :
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৩ পয়সা, আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৩ পয়সা ।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪৪ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত গত নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৫ টাকা ৪৯ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩ পয়সা।
পূবালী ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৪৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ৭ টাকা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৭৪ পয়সা। (রিস্টেটেড)
রূপালী ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ২ পয়সা।
এসবিএসি ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে প্রায় ১৫ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭২ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৫ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯৫ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৬ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত গত নয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি)তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির সমন্বিত ইপিএ স হয়েছে ২১ পয়সা, আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির ইপিএস সমন্বিত ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা।
এএসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?