ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যশোর-২ আসন
বিএনপির প্রার্থী চেয়ে হাইকমান্ডে ৫২ নেতার আবেদন
নিজস্ব প্রতিবেদক: যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের জন্য দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ ৫২ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পক্ষে যশোর-২ আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনে পুনঃবিবেচনার আবেদন জানানো হচ্ছে।
অনুরূপ আবেদন করেছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন।
শুক্রবার (১৪ নভেম্বর) চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, "আমাদের ২৭ নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সঙ্গে দলের নেতাকর্মী ও জনগণের সম্পর্ক নেই। গত ১৭ বছর কোনো খোঁজ খবর নিতেন না। মামলা হামলায় কখনো পাশে দাঁড়ায়নি। এমনকি আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতেও কোনো ভূমিকা ছিল না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।"
তিনি আরও বলেন, "আমাদের পছন্দের প্রার্থী নেই। দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যেকোনো নেতাকেই মনোনয়ন দেওয়া হোক। তার পক্ষে আমরা নির্বাচন করবো।"
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনও আবেদন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতা প্রার্থী পুনঃবিবেচনার আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে আমাদের প্রার্থীকে (সাবিরা সুলতানা মুন্নী) বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী।"
এর আগে গত ৩ নভেম্বর সারাদেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ২০১৪ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)