ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি)। ওইদিন ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। যেখানে মোট ১ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন জানান, 'পরীক্ষা আয়োজনের জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় এবার এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।'
ভর্তি পরীক্ষায় ব্যবহারিক অংশের জন্য ৪৮ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ২৪ নম্বর বরাদ্দ থাকবে। মোট দেড় ঘণ্টার এই পরীক্ষা আয়োজন করা হবে।
এছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এর পরীক্ষায়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে ৪ বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)