ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন বাবর
নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পেরেছেন, যা তিনি কখনো কল্পনাও করেননি বলে মন্তব্য করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নেমে নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর এটিই ছিল তার ঢাকা থেকে নিজ জেলা নেত্রকোণায় প্রথম আগমন।
তিনি বলেন, "আল্লাহর কাছে এ সুযোগ পাওয়ার জন্য আমি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দলের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান তাদের কাছেও আমাকে মনোনয়ন দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি।"
বাবর আরও যোগ করেন, "আজ নমিনেশন পাওয়ার পর প্রথম আমার এলাকায় এসেছি। নেত্রকোণাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করছি। কারণ নেত্রকোণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার নির্বাচনী এলাকার তিন থানা- মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ। এই তিন থানার মানুষ আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, মানত করেছেন এসব আমি কোনোদিন ভুলতে পারব না। তাদের জন্য আমার বাকি জীবনটাই রয়ে গেল। যেটুকু সম্ভব, আমি তাদের জন্য ইনশাল্লাহ করতে চেষ্টা করব।"
হাওরপাড়ের মানুষ তাকে আগামীতে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নে তিনি বলেন, "এসবের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন এবং আমার নেতা। উনারা যা সিদ্ধান্ত দেবেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।"
জুলাই সনদ বিষয়ে দলের অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, "জুলাই সনদ নিয়ে আমাদের মহাসচিব যে কথা বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমাদের দল যেভাবে সাধুবাদ জানিয়েছে সেটাই আমার বক্তব্য।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে