ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শীর্ষ চার বহুজাতিক কোম্পানির বাজার মূলধনে বড় আঘাত
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর বাজার মূলধনে এক সপ্তাহের মধ্যে বড় ধরনের ক্ষতি লক্ষ্য করা গেছে। চলতি মাসের ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর শীর্ষ বাজার মূলধনের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত বাজার মূলধনে ২১৯ কোটি ৮৮ লাখ টাকার পতন হয়েছে।
এরমধ্যে শীর্ষ চার বহুজাতিক কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানিগুলো হলো-গ্রামীণফোন-জিপি, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও বার্জার পেইন্টস।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান হয়েছে রবি আজিয়াটার, এক সপ্তাহে যেটি ১০৪ কোটি ৭৬ লাখ টাকার বাজার মূলধন হারিয়েছে। কোম্পানিটির শেয়ার এক সপ্তাহ আগে ছিল ২৯ টাকায়, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছে ২৭ টাকায়।
এরপর রয়েছে গ্রামীণফোন, যা ৭৫ কোটি ৬২ লাখ টাকার ক্ষতি সহ শেয়ারের দাম ২৮২ টাকা ৮০ পয়সা থেকে কমে ২৭৭ টাকা ২০ পয়সায় নেমে এসেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৩৮ কোটি ৩৪ লাখ টাকার বাজার মূলধন হ্রাস পেয়েছে। গত ৬ নভেম্বর শেয়ারটি লেনদেন হয়েছে ২৪৭ টাকা ৫০ পয়সায়, যা ১৩ নভেম্বর নেমে এসেছে ২৪০ টাকা ৪০ পয়সায়।
এছাড়া, সপ্তাহের ব্যবধানে বার্জার পেইন্টস মূলধন হারিয়েছে ৮ কোটি ৪৮ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ১৪১৯ টাকা ৫০ পয়সায়, যা বিদায়ী সপ্তাহের বৃহস্পতিবার নেমে এসেছে ১৪০১ টাকা ২০ পয়সায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)