ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিরীহ-নিরপরাধ আ.লীগের সঙ্গে জুলুম করব না: রাশেদ
নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চাপের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি আরও মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে হাসিনা তার নেতাকর্মীদের শান্তিতে রাখতে আগ্রহী নন।
রাশেদ খানের ফেসবুক পোস্ট অনুযায়ী, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না। কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিল। কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চায় না। দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা বিপদে পড়বে। বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে। এই দায়টা একমাত্র শেখ হাসিনার।’
রাশেদ খান আরও বলেন, ‘সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ ও ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা, যাতে তাদের কোনো উসকানিতে পা না পড়ে। আমরা কোনো নিরীহ ও নিরপরাধের সঙ্গে জুলুম করব না, তবে অপরাধীদের সাথে আপস হবে না।’
তিনি বলেন, ‘যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগের অর্থযোগানদাতা ছিল, টাকা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে লালন-পালন করেছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের নির্বাচনের আগে ঠাণ্ডা না করা হলে, ওরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এজন্য সরকারকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান করছি। নির্বাচনের আগে অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এছাড়া ছাত্র-জনতাকে আওয়ামী লীগের লকডাউন রুখতে অসংখ্য ধন্যবাদ।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর