ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক ইসলামী সহযোগিতা জোরদার
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শাইখের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনাধীন ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস প্রদান করেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা প্রদেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ও তার প্রতিনিধিদল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।
সাক্ষাতকালে উভয় পক্ষ বাংলাদেশের মুসলমানদের সেবা ও সহায়তা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে ইসলামিক শিক্ষা ও দাওয়াত কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়।
শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখ বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দাওয়াত, সচেতনতা ও দিকনির্দেশনামূলক কার্যক্রমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা সৌদি আরবের সহনশীল ইসলামের বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন সৌদি আরবের ইসলাম ও মুসলমানদের সেবায় নেতৃত্বের প্রশংসা করেন। তিনি পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের প্রচেষ্টা, এবং বিশ্বজুড়ে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়ানোর উদ্যোগের প্রশংসা জানান।
এছাড়াও ধর্ম উপদেষ্টা সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশের জন্য প্রদত্ত সহায়তার প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশ সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং হজ কনসাল আসলাম উদ্দীন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)