ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রিজভীর সই জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, তদন্তে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। গত ১১ নভেম্বর স্বার্থান্বেষী মহলের ছড়ানো এই ভুয়া বিজ্ঞপ্তিটিতে বিএনপির অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যা দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বিএনপির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ফেসবুকে প্রকাশিত তথাকথিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। রিজভী সকলকে এই ভুয়া বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকে এই ঘটনার উৎস এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। দলটি জানিয়েছে, যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এটি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা বলে মনে করছে দলটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক