ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বিটিভি হবে সকলের, কোনো রাজনৈতিক হাতিয়ার নয়: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। তিনি বলেন, এখন থেকে বিটিভি হবে সবার—সব দলের এবং সব মানুষের।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাহফুজ আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, বিটিভি যেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সে জন্য আমরা নতুন করে এটি গড়ে তুলছি। বিটিভি যেন কোনো দলের বা রাজনৈতিক শক্তির হাতিয়ার না হয়ে ওঠে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়া, নতুন করে আরও রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠান চালু করা হবে। আশা করি, এসব অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মাহফুজ আলম বলেন, নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। নতুন কুঁড়ি শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মের জন্য এবং নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এই প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকা বহন করবে এবং নিজেদের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, সচিব, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পী ও তাদের অভিভাবকরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়