ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কমিশন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করছেন।
সংলাপে অংশ নিয়েছে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি। অংশ নেওয়া দলগুলো হলো বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস ও এনপিপি।
সংলাপের শুরুতে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রাজনৈতিক দলগুলোকে ১১টি মূল আলোচ্যসূচি তুলে ধরেন। এ আলোচ্যসূচিগুলো নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়গুলো হলো-
১. তফসিল ঘোষণার আগে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়
২. তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন
৩. আচরণবিধি অনুযায়ী ইসির সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন
৪. প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারের অঙ্গীকারনামা সম্পাদন
৫. আউট অব কান্ট্রি ভোট (ওসিভি) ও ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) বাস্তবায়ন
৬. তফসিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা
৭. মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন প্রতিরোধ
৮. নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার নিয়ন্ত্রণ
৯. সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা; লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে বৈষম্য এড়িয়ে চলা
১০. ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা
১১. এআই জেনারেটেড ভিডিওর মাধ্যমে প্রতিপক্ষ, লিঙ্গ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা
ইসি সূত্রে জানা গেছে, এই সংলাপের মাধ্যমে কমিশন রাজনৈতিক দলগুলোকে সচেতন করার পাশাপাশি নির্বাচনের সময় ভোটাধিকার ও আচরণবিধি সংক্রান্ত বাধ্যবাধকতা সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট