ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানে পাওয়া যাবে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা, থাকবে যেসব এয়ারলাইন্সে
সরকার ফারাবী: সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য হজ, ওমরাহ এবং সাধারণ ফ্লাইটে বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই চালু করেছে। এখন যাত্রীরা বিমানে ভ্রমণের সময় ঘণ্টায় ৩০০ মেগাবাইট গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
পরীক্ষামূলক উদ্বোধন
রিয়াদ-জেদ্দা রুটে এসভি-১০৪৪ ফ্লাইটের মাধ্যমে প্রথমবারের মতো এই সেবা কার্যকর করা হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে সৌদি মন্ত্রীরা ৩৫,০০০ ফুট উচ্চতায় ফুটবল ম্যাচ স্ট্রিমিং ও ভিডিও কলের মাধ্যমে সেবার মান পরীক্ষা করেছেন। তাদের অভিজ্ঞতা অনুযায়ী, সংযোগ সম্পূর্ণ নিরবচ্ছিন্ন এবং দ্রুতগতির ছিল।
সেবা সম্প্রসারণের পরিকল্পনা
বর্তমানে ২০টি বিমানে এই ওয়াইফাই সেবা চালু রয়েছে। সাউদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে এটি আন্তর্জাতিক রুটে এবং বিশেষত হজ ও ওমরাহ যাত্রীদের ফ্লাইটে সম্প্রসারিত হবে।
ভবিষ্যতে সংযোগের গতিকে ৮০০ মেগাবাইট প্রতি ঘন্টা পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যাত্রীদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে, যা ভ্রমণকালীন যোগাযোগ ও বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত