ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের সরাসরি মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক :মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী গত শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ভোটাধিকার এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের প্রক্রিয়া, হাইকমিশনের কন্স্যুলার সেবা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে হাইকমিশনারের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। মনজুরুল করিম খান ধৈর্য্য সহকারে প্রবাসীদের বক্তব্য শোনেন এবং তাদের জিজ্ঞাসার যথাযথ উত্তর দেন, পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সভা শেষে হাইকমিশনার প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন, যা তাদের ভোটাধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক এই সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা এবং কন্স্যুলার কাউন্সেলর মো. মোর্শেদ আলমও উপস্থিত ছিলেন, যারা হাইকমিশনের বিভিন্ন কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসীদের সহায়তায় সক্রিয় ভূমিকা রাখেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ