ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আ. লীগের কর্মসূচির জবাবে পালটা কর্মসূচি জুলাই ঐক্যের
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলের পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
তিনি বলেন, ‘খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল করবে জুলাই ঐক্য।’
জুলাই সনদ নিয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই জানিয়ে জুলাই ঐক্যের নেতারা জানান, আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। ৭২ এর সংবিধানের আলোকে নির্বাচন কোনোভাবেই ছাত্র-জনতা মেনে নেবে না। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা জনগণ পূরণ হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ ছাড়া সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে আসার পাশাপাশি ভারতকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান জুলাই ঐক্যের নেতারা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)