ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে নাগরিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে শক্ত অবস্থানে রয়েছে। তারা মাঠে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখবে। কোনো ধরনের আশঙ্কার কারণ নেই।
সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাইব আদালত যেন এ ধরনের অপরাধীদের সহজে জামিন না দেয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ