ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পকে ভয় পাই না, সম্পর্ক গঠনমূলক: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না। জেলেনস্কি জানিয়েছেন, তার এবং ট্রাম্পের সম্পর্ক “গঠনমূলক” এবং ব্যবসায়িক দিক থেকে স্বাভাবিক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গত অক্টোবর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি স্বাভাবিক ও কার্যকরী ছিল। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
জেলেনস্কি বলেন, ট্রাম্প কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। তিনি আরও যোগ করেন, “বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি তা করি না। আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?
জেলেনস্কি আমেরিকার জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি শ্রদ্ধাশীলতা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক বহু বছর ধরে, হয়তো কয়েক দশক বা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।
প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্পও রাজা চার্লসকে “খুব সম্মান করেন” এবং তাকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” মনে করেন।
জেলেনস্কি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ইউক্রেন ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে। পাশাপাশি ইউক্রেনের নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহারে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।
পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।
সাক্ষাৎকার নেওয়া হয় কিয়েভের মারিনস্কি প্রাসাদে। রাশিয়ার সাম্প্রতিক হামলায় দেশটির বিদ্যুৎ সরবরাহ অনেক এলাকায় বন্ধ হয়ে যায়। জেলেনস্কি বলেন, এটাই আমাদের বাস্তবতা। কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসে-যায়।
জেলেনস্কি রাশিয়াকে ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ” চালানোর অভিযোগ করেন। তিনি সতর্ক করেন, যুদ্ধ চলাকালীন মস্কো অন্য ইউরোপীয় দেশে হামলা চালাতে পারে। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রসহ বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টরএনারগো জানায়, হামলার পর উৎপাদন “শূন্যে নেমে এসেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে