ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
বিএনপি সরকার গঠন করলে গ্রামীণ কর্মসংস্থান হবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠন করলে গ্রামীণ ভিত্তিক কর্মসংস্থানকে প্রাধান্য দেবে, ফলে কাজের সন্ধানে আর কাউকে ঢাকা ও চট্টগ্রামে আসতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র (আইডিইবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই। তিনি প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জ্ঞানকে সমন্বয় করে জনসম্পদ উন্নয়নে গুরুত্বারোপ করেন, অন্যথায় জাতীয় উন্নয়ন টেকসই হবে না।
বিএনপির এই নেতা আরও জানান, আইটি সেক্টর, কলসেন্টার, নার্সিং এবং প্রচলিত কুটির শিল্পের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে, যাতে তাদের তৈরি পণ্য ব্র্যান্ডিং পায়। তিনি সরকারি দপ্তরে হয়রানি ও দুর্নীতি কমাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে সেবার সুযোগ পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন।
আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে কোনো মেগাপ্রকল্প নেওয়া হবে না, বরং জাতীয় বাজেটের ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় করা হবে। জনগণের মালিকানা জনগণের নিকট পৌঁছে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।
সেমিনারে আইডিইবি’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের