ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৬.৭ মাত্রার ভূ’মিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক :জাপানের ইওয়াতের উপকূলীয় এলাকায় রোববার সন্ধ্যায় স্থানীয় সময় একটি শক্তিশালী ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের উত্তরে হালকা মাত্রার সুনামি আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মিয়াকো প্রদেশে বিকেল ৫টা ৩৭ মিনিটে প্রথম সুনামি আঘাত হানে, যদিও ঢেউ ছোট হওয়ায় এর উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি। দুই মিনিট পরে ওফুনাতো উপকূলে ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৬.৮ ছিল। জেএমএ সুনামি সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে যে ঢেউ যেকোনো মুহূর্তে উপকূলে পৌঁছাতে পারে। ভূমিকম্পের পর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে। জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সরাসরি সম্প্রচারে সমুদ্র শান্ত দেখা গেছে।
উল্লেখ্য, একই অঞ্চলের উপকূলের কাছাকাছি এলাকায় রোববার সকালের দিকে অন্তত ছয়টি ভূমিকম্পও অনুভূত হয়েছে, মাত্রা ৪.৮ থেকে ৫.৮ এর মধ্যে। তবে সেগুলোতে ক্ষতি বা সুনামি সতর্কতা জারি হয়নি। জাপান প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে চারটি প্রধান ভূ-তাত্ত্বিক ফলকের সংযোগস্থলে অবস্থিত, তাই এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দ্বীপদেশটির প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের জন্য প্রতিবছর অন্তত দেড় হাজার ভূমিকম্প ঘটে, যা সাধারণত হালকা থেকে মাঝারি মাত্রার হয়। ক্ষতির পরিমাণ মূলত ভূমিকম্পের অবস্থান ও ভূগর্ভের গভীরতার ওপর নির্ভর করে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত