ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ধর্মের অপব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ঘিরে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি চক্র দেশে বিভেদ সৃষ্টি এবং নির্বাচনী প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার চেতনাকে বিকৃত করে একটি পক্ষ দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা একাত্তরের ত্যাগ, রক্ত ও বীরত্বকে ভুলিয়ে দিতে চায়। একাত্তরে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সেই ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা যাবে না।
বিএনপি মহাসচিব আরও বলেন, সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠী আবারও পাকিস্তানি হানাদার বাহিনীর ভাবধারার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সঙ্গে আপসের কোনো প্রশ্নই ওঠে না।
তিনি আহ্বান জানান, স্বাধীনতার চেতনা রক্ষায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করা যাবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)