ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ক্রোয়েশিয়ায় বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট
ডুয়া ডেস্ক : চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ক্রোয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করতে যাচ্ছে। হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২৩ জানুয়ারির একটি চিঠিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি কর্মীরা ক্রোয়েশিয়ার পারমিট নিয়ে শেনজেন অঞ্চলের অন্যান্য দেশে চলে যাচ্ছেন বলে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে। এটি অনিয়ম হিসেবে বিবেচিত হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ১২ হাজার ৪০০টি ওয়ার্ক পারমিট ও ভিসা ইস্যু করেছিল। এর মধ্যে ৮ হাজার কর্মী ক্রোয়েশিয়ায় পৌঁছাননি। বাকি ৪ হাজার ৪০০ জনের মধ্যে বর্তমানে মাত্র ৫০ শতাংশ ক্রোয়েশিয়ায় কাজ করছেন।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এই বিষয়টি শীঘ্রই ক্রোয়েশিয়ান গণমাধ্যমে উঠে আসতে পারে এবং বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থানের সুনাম ক্ষুণ্ন করতে পারে।
বর্তমানে ক্রোয়েশিয়ায় প্রায় ৬ থেকে ৭ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন। তারা মূলত নির্মাণ, রেস্তোরাঁ এবং খাবার সরবরাহ খাতে নিযুক্ত।
দূতাবাস জানিয়েছে, ক্রোয়েশিয়ায় কর্মপরিবেশ এবং সুযোগ-সুবিধা অনেক ইউরোপীয় দেশের তুলনায় ভালো। তবে অনেক বাংলাদেশি কর্মী ক্রোয়েশিয়ার পারমিট ব্যবহার করে অবৈধভাবে শেনজেন অঞ্চলের অন্যান্য দেশে চলে যান।
চিঠিতে প্রস্তাব করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে ক্রোয়েশিয়ার সঙ্গে একটি কর্মী সহযোগিতা চুক্তি তৈরি করুক।
চিঠিতে বলা হয়, "এর মাধ্যমে আমরা দেখাতে পারব, বাংলাদেশ এ ধরনের অনিয়ম রোধে পদক্ষেপ নিচ্ছে। অন্যথায়, এই সম্ভাবনাময় শ্রমবাজার দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ