ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রাস্তায় চাপ দিয়ে সমাধান সম্ভব নয় – আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যের মূল্য বোঝে না এবং রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে কখনও ঐকমত্য আনা যায় না। রবিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তার চেয়ে বেশি দাবি-দাওয়া তোলা হচ্ছে।
আমীর খসরু আরও জানান, আগামী সংসদে কোন আইন পাস হবে তা সংসদের প্রতিনিধিরাই নির্ধারণ করবেন। তিনি মন্তব্য করেন, একটি পক্ষ এখনই সবকিছু পাস করতে চায়। এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা বিদায়ের পরেও অগণতান্ত্রিক আচরণ রয়ে গেছে এবং যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা সত্যিকারের গণতন্ত্র চায় না। তবে বিএনপি, সার্বিক পরিস্থিতিতে দ্বিমত থাকা সত্ত্বেও, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য উদারতার পথে এসেছে এবং নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া তাদের রাজনৈতিক উদারতার প্রকাশ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে