ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে

২০২৫ জানুয়ারি ২৮ ১৪:০১:৩৪

সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে

ডুয়া নিউজ : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। যার ফলে জটিল সমস্যা তৈরি হয়। এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা তিন দিনের মধ্যে সম্ভব নয়। এটার জন্য কাঠামোগত একটা ব্যাপার আছে। এটার মডেল কী হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কারণ, এটি একটি জটিল প্রক্রিয়া।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। এখানে শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে। তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সবকিছু করা হবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা আলাদা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত