ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির যে সিদ্ধান্ত
সরকার ফারাবী: বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচিত অভিযোগের ঘটনার তদন্তে আনুষ্ঠানিকভাবে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে বিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবার বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই তদন্ত কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এর একদিন আগে, বৃহস্পতিবার বিসিবি জানায় যে ঘটনাটি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই তিন সদস্যের কমিটি গঠিত হলো। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
সাম্প্রতিক এই অভিযোগ নারী ক্রিকেটে বড় আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা মনে করছেন, এই তদন্তের ফলাফল ভবিষ্যতে নারী ক্রিকেটে শৃঙ্খলা, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)