ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ট্রেন চলাচল বন্ধ : দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে
ডুয়া নিউজ : বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কমলাপুর স্টেশন শাখার সভাপতি নাজমুল হাসান অপু বলেছেন, সমস্যার সমাধানের দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা এ কথা বলেন তিনি।
নাজমুল হাসান অপু বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। রেলভবনে ৯০টির মতো মিটিং করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমরা দাবির বিষয়ে অনড়। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে আমরা কর্মবিরতি চালিয়ে যাবো। তবে কর্মবিরতির সঙ্গে আলোচনার পথও খোলা রয়েছে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি বলেন, আমরা জনগণকে কষ্টে রেখে আন্দোলন করতে চাই না। কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা আমাদের রুটি-রুজির বিষয়। সরকার চাইলে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নিলে এখনই ট্রেন চলাচল শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন