ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
উন্মুক্ত মাঠের সব তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা আজহারীর
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী চলতি বছরে উন্মুক্ত মাঠে আয়োজিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আজহারী তার পোস্টে লিখেছেন, “উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”
তিনি উল্লেখ করেন, গত বছর দেশের আটটি বিভাগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও পরিশ্রমে এসব আয়োজন সফল হয়।
তবে এবারের পরিস্থিতি ভিন্ন বলে জানান আজহারী। তার ভাষায়, “বর্তমানে দেশজুড়ে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “এমন সময়ে আমাকে ঘিরে বড় আকারের তাফসির আয়োজন যুক্তিযুক্ত নয়। সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে আমি চলতি বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
আজহারী জানান, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল হলে পুনরায় তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশা আল্লাহ।
এ ছাড়া তিনি তার সদ্য প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলে উল্লেখ করেন। জাতীয় পর্যায়ে শিক্ষা খাতে অবদান রাখার লক্ষ্যে গঠিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি এখন ফাউন্ডেশনের কাজেই নিজেকে পুরোপুরি নিয়োজিত করেছেন।
পোস্টের শেষাংশে তিনি দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে লেখেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সবার আন্তরিক দোয়া কামনা করছি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট