ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবি শিক্ষার্থী রায়হানের প্রথম কাব্যগ্রন্থ 'কাফনের পাঞ্জাবি'র মোড়ক উন্মোচন
ঢাবি প্রতিনিধি:অমর একুশে বইমেলা ২০২৫- এ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান হৃদয়ের প্রথম কাব্যগ্রন্থ 'কাফনের পাঞ্জাবি'।
সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলে তরুণ কবি রায়হান হৃদয়ের প্রথম কাব্যগ্রন্থ 'কাফনের পাঞ্জাবির' মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের সম্মানিত ভারপ্রাপ্ত প্রভোস্ট মোহাম্মদ জসিম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ড. সাব্বির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, চয়ন প্রকাশনের পরিচালক ওয়াসিম হক, কবির ভগ্নিপতি আর্কিটেক্ট মোঃ সাইদুর রহমান সোহাগ, মুহসিন হল সাহিত্য সংসদের সভাপতি আহমেদ হোসাইন জনি প্রমুখ।
কাফনের পাঞ্জাবি রায়হান হৃদয়ের প্রথম কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি ফুটে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উপাখ্যান , নাগরিক জীবন, সামাজিক দ্বায়বদ্ধতা, রাজনীতি ও প্রেম। তরুণ কবি রায়হান হৃদয় ২০০২ সালের ২০ অক্টোবর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থবর্ষে অধ্যয়নরত রয়েছেন। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের একজন আবাসিক শিক্ষার্থী। তার পিতা মো. পনির উদ্দিন আকন্দ একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. রোজিনা বেগম একজন গৃহিণী।
তিনি তার পিতামাতার জেষ্ঠ্য পুত্র এবং তৃতীয় সন্তান। তিনি অনুবাদ সাহিত্য, কবিতা এবং উপন্যাস লেখালেখির সাথে জড়িত রয়েছেন। তার লেখার মূল উপজীব্য বিষয়গুলো হচ্ছে সাম্য, মুক্তি, নাগরিক জীবন, সামাজিক দ্বায়বদ্ধতা, ধর্ম ও রাজনীতি। এছাড়া তিনি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)