ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জিয়াউর রহমানকে নিয়ে বুকলেট বিতরণ ছাত্রদল নেতার
নিজস্ব প্রতিবেদক :বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ভিন্নধর্মী কর্মসূচি নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে তিনি প্রকাশ করেছেন ‘স্বপ্নদ্রষ্টা : বাংলাদেশের পথের দিশারী এক মহানায়ক জিয়াউর রহমান’ শীর্ষক একটি সংকলিত বুকলেট। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই বুকলেটের পাঁচ শতাধিক কপি বিতরণ করেন তিনি।
বুকলেটের মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। এটি বিতরণ করা হয় কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, হাকিম চত্বর, কলা ভবন, মল চত্বর, বাণিজ্য অনুষদসহ বিভিন্ন স্থানে।
কর্মসূচি সম্পর্কে তারিক বলেন, “পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের সময় মনে হয়েছিল, সমাজের অবহেলিত মানুষের প্রতি জিয়াউর রহমানের যে দায়বদ্ধতা ছিল, তা নতুন প্রজন্মের জানা দরকার। সেই ভাবনা থেকেই এই বুকলেট প্রকাশ।”
তিনি আরও জানান, জিয়াউর রহমানকে নিয়ে বহু গবেষণা হলেও সাম্প্রতিক বছরগুলোতে পরিকল্পিতভাবে তাঁর অবদানকে আড়াল করা হয়েছে। “আমার লক্ষ্য ছিল সংক্ষিপ্তভাবে এই মহান নেতার চিন্তাধারা ও দূরদর্শিতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা,” বলেন তারিক।
বুকলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস