ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
চট্টগ্রামে বাবলা হত্যা ও গোলাগুলির ঘটনায় গ্রেফতার ছয়জন
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় আলোচিত সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে চট্টগ্রামের চালিতাতলী ও রাউজানে সংঘটিত গোলাগুলির ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বাবলা হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুইজন হলেন মো. আলাউদ্দিন ও মো. হেলাল। মামলাটি দায়ের হওয়ার পরপরই র্যাব-৭ অভিযান শুরু করে।
এ ছাড়া রাউজানে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকেও গ্রেফতার করা হয়েছে। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাবলা হত্যা মামলায় দুইজনকে এবং চালিতাতলী ও রাউজানের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সন্ত্রাসীরা গুলি করে সরোয়ার হোসেন ওরফে বাবলাকে হত্যা করে। একই দিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরদিন বৃহস্পতিবার নগরীর চালিতাতলী এলাকায় এক অটোরিকশাচালককেও গুলি করা হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ