ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ডুয়া নিউজ: শিক্ষা মন্ত্রণালয় দেশের ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বজায় রাখার নির্দেশ প্রদান করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচারকদের উদ্দেশ্যে একটি চিঠি জারি করে।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শারমিনা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সাল থেকে সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় এই পদ্ধতি অনুসরণ করেছে।
চিঠিতে তথ্যমতে, সম্প্রতি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ উপেক্ষা করে নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি পরীক্ষা পরিচালনার চেষ্টা করেছে। মন্ত্রণালয় মনে করে, এককভাবে ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের জন্য বাড়তি চাপ ও বিভ্রান্তি সৃষ্টি হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সভা করে গুচ্ছ পদ্ধতি বজায় রাখার জন্য জোরাল দাবি জানায়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৫ লাখ শিক্ষার্থীর স্বার্থ এবং দাবি বিবেচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে অনুসরণ করার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি