ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ধর্মীয় বিষয়ে কটাক্ষের অভিযোগে শেকৃবি শিক্ষার্থীকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী ধনীশ্রী রায়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতপূর্ণ মন্তব্যের অভিযোগে আজীবন আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে চলমান (জুলাই-ডিসেম্বর) সেমিস্টার থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। ৪ নভেম্বর রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে শাস্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ধনীশ্রী রায় স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থী এবং ২৪ অক্টোবর ফেসবুকে সাকিব ফুয়াদ নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে মুসলিম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবমাননাকর মন্তব্য করেছেন। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি সুপারিশ করে শৃঙ্খলা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরদিন, ২৫ অক্টোবর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানান এবং অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্লোগান দেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)