ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে ড. রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে রেজা কিবরিয়া নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও তিনি বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, তবে হবিগঞ্জ-১ আসনটি এখনও ফাঁকা রাখা হয়েছে, যা রেজা কিবরিয়ার যোগদানের পর তার প্রার্থী হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
রাজনৈতিক ক্যারিয়ারে ড. রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ এবং আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘুরে তিনি আবারও বিএনপির ছায়াতলে ফিরে এলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি