ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
১৮ হাজার থেকে প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭,৯৬৪ জন
ডুয়া নিউজ: গত বছরের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯৬৪ জনকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মালয়েশিয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সোমবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গত বছর ৫ ডিসেম্বর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয়। সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এই শ্রমিকদের পর্যায়ক্রমে মালয়েশিয়ায় নিতে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব দেন, যাতে বাংলাদেশের ইমিগ্রেশন এবং হাইকমিশন প্রতিনিধিরা অংশ নেবেন।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হলে গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ থেকে ১৭ হাজারেরও বেশি শ্রমিকের তালিকা মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে যাচাই করা হয়, যার পর প্রথম ধাপে ৭ হাজার ৯৬৪ জন শ্রমিকের নাম চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
এ প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকরা কীভাবে মালয়েশিয়া যাবেন, তা জয়েন্ট টেকনিক্যাল কমিটি আলোচনা করে নির্ধারণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’