ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
ঢাবি প্রতিনিধি : দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে রাজধানীর সরকারি সাত কলেজকে বাতিল করার জন্য দাবি জানিয়ে আসছে ঢাবির বিএনপি জামাত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। কিন্তু নানা কারণে তাদের এ দাবি মানা হয়নি। তবে, দীর্ঘদিন পর হলেও অবশেষে সাত কলেজের অধভুক্তি বাতিল হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাদা দল। সোমবার সাদা দলের বিবৃতিতে এতথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গতকাল দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেন ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। ওই ঘটনায় সৃষ্ট যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন শিক্ষক নেতারা।
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে সাদা দলের আহ্বায়ক কমিটির নেতারা ভিসির কার্যালয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
নীল দলের শিক্ষকরা ঢাবি ভিসিকে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যে কারণে গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের নেতারা সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি দেন। এখান থেকেই বোঝা যায় যে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় সাদা দল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি