ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি, যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাঠানো চিঠি নিয়ে দেশ চিত্তাকর্ষকভাবে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতিসংঘে চিঠি দিয়ে কোনো কাজ হবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চিঠি নিয়ে ঢাকা চিন্তিত নয়।”
এর আগে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতিসংঘকে একটি চিঠি পাঠায়। এতে তারা উল্লেখ করেছে যে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন “অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়” এবং এই অবস্থায় নির্বাচনে সহায়তা দেওয়া না করার আহ্বান জানানো হয়। চিঠিটি ইউএনডিপির ঢাকাস্থ প্রতিনিধি স্টেফান লিলার বরাবর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল পাঠান।
চিঠিতে আরও বলা হয়, “অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জাতিসংঘ ও ইউএনডিপির কাছে নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করার এবং নির্বাচনে মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনি সহায়তা, ব্যালট প্রজেক্ট ও আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক ভূমিকা অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)