ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৪৭ ঘণ্টা আমরণ অনশনে অসুস্থ তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’ নির্বাচনী কমিশনের (ইসি) কাছ থেকে নিবন্ধন না পাওয়ায় দলের সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। টানা ৪৭ ঘণ্টা অনশনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রক্তচাপ অস্বাভাবিক হলেও তিনি কোনো ওষুধ গ্রহণ করছেন না।
বৃহস্পতিবার নির্বাচনী ভবনের সামনে তারেক রহমান সাংবাদিকদের জানান, “আমৃত্যু অনশন করবো। ৪৭ ঘণ্টা ধরে পানি পর্যন্ত খাইনি। এতদিন ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াই স্বাভাবিক।”
তিনি বলেন, “নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নির্বাচন কমিশনকে বলবো, আমরা ডকুমেন্টস নিয়ে এসেছি। আমাদের ডকুমেন্টসগুলো একটি একটি করে দেখুন এবং বিচার করুন।”
দলের নেতাকর্মীরা জানিয়েছেন, তারেক রহমানের প্রেশার (রক্তচাপ) অনেক বেশি, অ্যাম্বুলেন্স নির্বাচন ভবনের কাছেই রাখা হয়েছে। তবে তিনি এখনো ওষুধ গ্রহণ করছেন না। তার রক্তচাপের ওপরের মান ১০০ প্লাস এবং নিচের মান ১৪০ এর বেশি রেকর্ড করা হয়েছে। এর ফলে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন।
আমজনতার দলের পাশাপাশি মৌলিক বাংলা ও আরও কয়েকটি দল ইসির সামনে অবস্থান নিয়ে তারেক রহমানের অনশনকে সমর্থন জানাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে