ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানাল জান্তা সরকার
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য বাংলাদেশকেও আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে জান্তা সরকার।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে একটি চিঠি পাঠানো হয়েছে, যাতে নির্বাচনে পর্যবেক্ষক অংশগ্রহণের অনুমতি চাওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক সরকার আশা করছে, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত হলে তাদের নিয়ন্ত্রিত নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা আরও শক্তিশালী হবে।
তবে এই অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশের নীতিমালা নীরবতা পালন বা সংযমী অবস্থান গ্রহণের দিকে ঝুঁকতে পারে বলে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সরকার এ প্রথম নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। দুই ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, আর দ্বিতীয় ধাপের ভোটাভুটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি।
গত আগস্টে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৩১ জুলাই দেশব্যাপী জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা