ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
একটি পক্ষের মন রক্ষার্থে জকসু নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে : ছাত্রশিবির
নিজস্ব প্রতিবেদক:একটি বিশেষ পক্ষের মন রক্ষা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৬ দিন পেছানো হয়েছে বলে মন্তব্য করেছেন জবি শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) জকসুর তফসিল ঘোষণা শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন শাখা সভাপতি রিয়াজুল ইসলাম।
রিয়াজুল ইসলাম বলেন, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন প্রস্তুতি কমিটি তৈরি করেছে যারা নির্বাচনকেন্দ্রিক সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসময় ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। তবে নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় সভায় একটি পক্ষ নির্বাচন পেছানোর জন্য জোরাজোরি করে। তাদের মন রক্ষার্থে নির্বাচন কমিশন ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগে ডাকসু, রাকসু ও চাকসু বানচালের জন্য এই গোষ্ঠী ষড়যন্ত্র করেছে।
তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে আমরা ২২ ডিসেম্বর নির্বাচন মেনে নিচ্ছি। তবে আমরা আশা করবো নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতমূলক আচরণ পরিহার করবে এবং সকল সংগঠনকে সমান সুযোগ দেওয়ার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)