ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক: গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু চূড়ান্ত করার জন্য সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ, গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে প্রস্তাবিত সুপারিশগুলো আলোচনা করা হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সোমবার দুপুর সোয়া ১২টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সভায় দেখা যায়, ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। বিশেষ করে গণভোট কখন হবে এবং এর বিষয়বস্তু কী হবে তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এ কারণে সরকারের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে সভায় অভিমত প্রকাশ করা হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দ্রুত আলাপ আলোচনা করে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেরি করার সুযোগ নেই। সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!