ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির দায়িত্ব নেবেন রুবাবা দৌলা
স্পোর্টস ডেস্ক: রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে সোমবার এই পদে মনোনয়ন দিয়েছে। আজ অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
রুবাবা দৌলা বিসিবির দ্বিতীয় নারী পরিচালক। এর আগে ইশফাক আহমেদ এনএসসির মনোনয়নে বোর্ডে যোগ দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার মনোনয়ন বাতিল হওয়ায় রুবাবাকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। কর্পোরেট ক্ষেত্রে রুবাবা দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে কাজ করেছে।
শিক্ষাজীবনে রুবাবা দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।
ব্যক্তিগত জীবনেও তিনি সুপরিচিত, শিল্পী কামরুল হাসানের ভাতিজি এবং নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার লাভ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)