ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিষয়ে জরুরি বৈঠকে বসছে পরিষদ। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বৈঠকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এরপর দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার রাতে জানিয়েছে, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে কে এই ব্রিফিং করবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাধারণত ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন হয়ে আসছে। তবে এবারই প্রথমবারের মতো এই ব্রিফিং আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়েই, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
এর আগে ঐকমত্য কমিশনের বৈঠকে সব রাজনৈতিক দলই গণভোটের পক্ষে একমত হয়, যদিও সময়সূচি নিয়ে মতভেদ রয়েছে। কমিশনের দেওয়া রূপরেখাতেও গণভোটের সুপারিশ রয়েছে, তবে তারিখ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারকে।
বিএনপি ও সমমনা দলগুলো চায় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ আরেকটি অংশ নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে। এনসিপি এখনো নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো অবস্থান নেয়নি।
এর আগে গত বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গণভোটের তারিখ নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা নিজেই। আমরা তাঁকে সহায়তা করব।” তিনি আরও জানান, সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল