ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইস্ট ওয়েস্টে মিডিয়া ও তথ্য সাক্ষরতা সপ্তাহ উদযাপন
নিজস্ব প্রতিবেদক :ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ সপ্তাহ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের উদ্যোগে এই সপ্তাহব্যাপী কর্মসূচি ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলে। আয়োজনে সহযোগিতা করেছে ইউনেস্কো ঢাকা অফিস এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সচেতনতামূলক অনুষ্ঠান ও বিশেষজ্ঞ প্যানেল আলোচনা। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয় “Integration of Media and Information Literacy in Higher Education” শীর্ষক প্যানেল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়া অংশ নেন ইউনেস্কো বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. সুসান ভাইজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।
বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের সমালোচনামূলক চিন্তাভাবনা, প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তাঁরা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা ইকোসিস্টেমকে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভ্রান্তিমূলক তথ্য, ভুল তথ্য ও অসৎ তথ্য মোকাবিলায় সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক এবং তথ্য পেশাজীবীদের মধ্যে মিডিয়া ও তথ্য সাক্ষরতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা উন্নত হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা