ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ভর্তির প্রাথমিক আবেদন শুরু সোমবার
ডুয়া নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার স্থগিত প্রাথমিক আবেদন আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হবে এবং এটি চলবে আগামী ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি এই আবেদন কার্যক্রম চলবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। যার মধ্যে 'বি' ইউনিটের পরীক্ষা ১২ এপ্রিল, 'এ' ইউনিটের পরীক্ষা ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিটের পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং এটি রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্ত বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইট থেকে জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি