ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন মার্ক কার্নি
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত ঘটনায় ক্ষমা চেয়েছেন এবং অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডকে সেই বিজ্ঞাপন প্রচার না করার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর শনিবার (১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি এই তথ্য প্রকাশ করেন।
কার্নি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আয়োজন করা এক নৈশভোজে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি।” এর আগে ট্রাম্পও শুক্রবার নিশ্চিত করেছিলেন যে কারনি ব্যক্তিগতভাবে তার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
কার্নি আরও জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি ফোর্ডের সঙ্গে পর্যালোচনা করেছেন এবং নিজের ইচ্ছামতো সেটি সম্প্রচারের বিরোধিতা করেছেন। তিনি বলেন, “আমি ফোর্ডকে বলেছিলাম, আমি চাই না বিজ্ঞাপনটি প্রচারিত হোক।” বিতর্কিত ওই বিজ্ঞাপনটি অন্টারিও প্রিমিয়ার ফোর্ডের উদ্যোগে তৈরি করা হয়। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের বক্তব্য ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বলেন, ‘শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধের সূচনা করে এবং অর্থনীতিকে ধ্বংস করে।’ বিজ্ঞাপন প্রচারের পর ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন এবং চলমান বাণিজ্য আলোচনা স্থগিত রাখেন।
দক্ষিণ কোরিয়া সফরের শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ডিনারে তার সঙ্গে কার্নির আলাপ ‘খুব সুন্দর’ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হবে না। এদিকে কার্নি জানান, তিনি শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এটিকে দুই দেশের সম্পর্কের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
কার্নি বলেন, এশিয়া সফরের মূল লক্ষ্য ছিল কানাডার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমানো। তিনি বলেন, “রাতারাতি এটি সম্ভব নয়, কিন্তু আমরা লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগোচ্ছি। আমাদের মূল লক্ষ্য কানাডার অর্থনৈতিক ও রাজনৈতিক স্বতন্ত্রতা নিশ্চিত করা।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত