ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
হাসিনার সেই পিয়নের বিরুদ্ধে সিআইডির অর্থপাচার মামলা
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের প্রাক্তন পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিআইডি জানায়, চাটখিল উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রীর দফতরে স্বল্পকালীন ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে, এই দায়িত্ব তাকে আর্থিকভাবে লাভবান করেছে।
২০১০ সালে জাহাঙ্গীর আলম ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন। তবে এর আড়ালে তিনি অসংখ্য সন্দেহজনক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন। কোম্পানির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অঙ্কের টাকা জমা হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি এবং যা ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে মোট ৫৬৫ কোটিরও বেশি লেনদেন হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ নগদে জমা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। প্রাথমিক প্রমাণে দেখা গেছে, এসব অর্থের উৎস অজানা এবং হুন্ডি ও মানিলন্ডারিং কার্যক্রমের সঙ্গে জড়িত।
সিআইডি আরও জানায়, জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেন করতেন। ২০২৪ সালের জুন মাসে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যেখানে তাদের বিনিয়োগ বা সম্পদ ক্রয়ের কোনো সরকারি অনুমোদন পাওয়া যায়নি।
প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মেলে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও ভাই এবং প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
সিআইডি জানিয়েছে, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি